কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মুক্তিযোদ্ধা আঃ সালাম মীরের বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। চোরেরা বাড়িতে প্রবেশ করে বিদেশী লাকেজ,স্টিল ও কাঠের আলমারি ভেঙে কম্বল,কাপড়চোপড়সহ প্রয়োজনীয় কাগজপত্র চুরি করে পালিয়েছে। ২১ মে থেকে ২৩ মে এর মধ্যে কোনো এক সময় পৌর সদরের টান লক্ষিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাকুন্দিয়া থানায় ১টি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
মুক্তিযোদ্ধা আঃ সালাম মীর ‘‘বার্তা বাজা’’ কে জানান, ২১ মে বিকেলে বাড়ির ঘরে ও গেইটে তালা দিয়ে কিশোরগঞ্জের ৩২ এলাকার ভাড়া বাসায় চলে যায়। ২৩ মে দুপুরে বাড়িতে এসে দেকতে পান বাড়ির সব তালা ভাঙ্গা ও ভিতরে গিয়ে দেখতে পান সারা ঘড় অ-গোছালো, বিদেশী লাকেজ,স্টিলের ও কাঠের আলমারিতে থাকা ২টি কম্বল,কাপড়চোপড়সহ প্রয়োজনীয় কাগজপত্র চুরি করে নিয়ে যায়।
এঘটনায় তিনি নিজে বাদি হয়ে শুক্রবার (২৩ মে) বিকালে পাকুন্দিয়া থানায় ১টি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ ঘটনায় নিজে তদন্ত করবেন বলে ‘‘বার্তা বাজার’’ কে জানান পাকুন্দিয়া থানার ওসি মফিজুর রহমান।
বার্তা বাজার/পি.বি