রাজবাড়ীতে একদিনে সর্বোচ্চ ২৫ জনের করোনা শনাক্ত

রাজবাড়ীতে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্বাস্থ্যকর্মীসহ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৫ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে রাজবাড়ীতে মোট ৪৯ জন করোনা রোগী শনাক্ত হলো।

শনিবার (২৩ মে) রাত সাড়ে ১১টার দিকে রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম এ তথ্য জানান।

বর্তমানে রাজবাড়ী জেলা বড় ধরনের করোনা সংক্রমণের ঝুঁকিতে রয়েছে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ঈদে জেলার দৌলতদিয়া ঘাট দিয়ে ঘরমুখো হাজারো মানুষ যাতায়াত করছে। ফলে করোনা সংক্রমণ আরও বাড়বে বলেও ধারণা করছেন সংশ্লিষ্টরা।

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম বলেন, গত ২০ মে ঢাকায় ১২১ জনের নমুনা পাঠানো হয়। রাতে তাদের রিপোর্ট আসে। এতে দেখা যায় ২৫ জনের করোনা পজিটিভ।

সিভিল সার্জন আরও বলেন, এখন থেকে হোম আইসোলেশনে রেখেই চিকিৎসা করার সরকারি নির্দেশ রয়েছে। অযথা ভয় এবং সামাজিক ভীতি না সৃষ্টি করতে সবাইকে অনুরোধ জানান তিনি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর