করোনা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়ালেও চীনের সাফল্য!

চীনা গবেষকদের আবিষ্কৃত ভ্যাকসিন হিউম্যান ট্রায়ালে সফল হয়েছে বলে দাবি করছেন দেশটির গবেষকরা। খবর নিউজ এইটটিনের। তাদের হাতে একাধিক করোনাভাইরাসের ভ্যাকসিনের ফর্মুলা রয়েছে বলে দাবি করছিলেন। সেগুলো আশাজনক ফলও দেখিয়েছে।

গবেষকদের দাবি, ভাইরাল লোড দ্রুত কমিয়ে ফেলার ক্ষেত্রে চীনের এই নতুন প্রতিষেধক শক্তিশালী ভূমিকা নিতে পারে। চীনা সংস্থা একটি আন্তর্জাতিক পত্রিকায় এই ভ্যাকসিনের পরীক্ষার ফল নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশ করেছে। আর সেখানেই এর চরম সাফল্যের দাবি করা হয়েছে।

সেখানে বলা হয়ছে, ১০৮ জন স্বেচ্ছাসেবককে কয়েকটি দলে ভাগ করে এই ভ্যাকসিনের পরীক্ষা করা হয়েছিল। ভ্যাকসিন দেওয়ার একমাস পরেও এই স্বেচ্ছাসেবকদের শরীরে তেমন কোনও বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়নি। ফলে বলা চলে, তাদের শরীরে কাজ করতে শুরু করেছে এই ভ্যাকসিনটি।

এছাড়াও, অক্সফোর্ডের গবেষকরাও ভ্যাকসিন তৈরিতে অনেকদূর এগিয়ে গিয়েছেন বলে দাবি করা হয়েছে। তারাও মানব শরীরে ভ্যাকসিন প্রয়োগে সাফল্যের আশা করছেন। চীনা গবেষকরা বলেছেন, এর পরের ধাপে ৫০৮ জনের শরীরে এই ভ্যাকসিনের পরীক্ষা করা হবে। তারপর নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর