রাজধানীতে করোনায় আওয়ামী লীগ নেতার মৃত্যু

রাজধানীতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) সন্ধ্যা ৬টা ৫০মিনিটে রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত ওই আওয়ামী লীগ নেতার নাম রুহুল কুদ্দুস তপন। তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ২৪ নং ওয়ার্ডের সভাপতি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।

জানা গেছে, রুহুল কুদ্দুস তপন করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রিজেন্ট হাসপাতালে ভর্তি হন। নমুনা পরীক্ষার পর তার রিপোর্ট পজিটিভ আসে। অসুস্থ হাওয়ার আগ পর্যন্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করে গেছেন তিনি।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর