‘বাংলাদেশ পুলিশ করোনা সংকটে বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে’- বেনজীর আহমদ

করোনা দুর্যোগ মোকাবেলায় ধামরাইয়ে উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সহায়তা কর্মসূচী ও ‘ঈদ উপহার’ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৩ মে) উত্তরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, বিপি এম (বার)পিপি এম (বার) এসময় উপস্হিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ও ঢাকা ২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি।

এসময় তিনি বলেন, বাংলাদেশ পুলিশ বাহিনী ইতিমধ্যে করোনা সংকট মোকাবেলায় বিশ্বে দৃষ্টান্ত তৈরী করেছে। পুলিশ হলো দেশ ও জাতির রক্ষাকবজ। দেশের ক্রান্তিকালে তারাই মূখ্য ভুমিকা পালন করছে। দেশ ও জনগনের সেবায় তারা সবসময় নিজের চিন্তা না করে জনকল্যানের জন্য কাজ করে যাচ্ছেন।

ঈদ উপহার সামগ্রী বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন- ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার,ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামিউল হক, ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা, আশুলিয়া থানার অফিসার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু, সাভার থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ, ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ আবুল বাশার, ওসি অপারেশন মাসুদুর রহমান, ধামরাই উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, ধামরাই উপজেলার মহিলা ভাইস-চেয়ারম্যান এ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা, আওয়ামী লীগ নেতা প্রভাষক আওলাদ হোসেন, উপদেষ্টা মন্ডলির সদস্য বিল্লাল হোসেন, সুতিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম রাজা প্রমুখ সহ আরো অনেকে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর