শেবাচিম হাসপাতাল থেকে পালালেন করোনা রোগী

হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন এক করোনা রোগী পালিয়েছেন। বরিশাল শের-ই বাংলা মেডিকেল (শেবাচিম) কলেজ হাসপাতাল থেকে ওই রোগী পালিয়ে যান। শনিবার (২৩ মে) দুপুর ১টার পর ওই রোগীর কোনো হদিস পাওয়া যাচ্ছে না।

পলাতক ওই রোগীর নাম আব্দুল খালেক (৬০)। তিনি ভোলা জেলার দৌলতখান উপজেলার বাসিন্দা। করোনা পজিটিভ অবস্থায় গত ১৬ মে সন্ধ্যায় শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি।

হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন জানান, শুক্রবার (২২ মে) তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হয়। দ্বিতীয় পরীক্ষার আগেই শনিবার (২৩ মে) দুপুরে তিনি পালিয়ে যান। এ নিয়ে শের-ই বাংলা মেডিকেলের করোনা ওয়ার্ড থেকে করোনা সন্দেহভাজন ও করোনা পজিটিভ ৪ জন রোগী পালিয়ে গেছেন।

ডা. মো. বাকির হোসেন জানান, পালিয়ে যাওয়া রোগী আব্দুল খালেকের বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে। এর আগের ৩ জনের বিষয়েও যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হয়েছিলে বলেও জানান তিনি।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর