১২শো’ কর্মহীনদের ঈদ উপহার দিলেন মাসুদ চৌধুরী!

করোনা পরিস্থিতিতে সারাদেশ লকডাউন। কর্মহীন মানুষের ভোগান্তি লাঘবে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সকল জনপ্রতিনিধি এবং দলীয় নেতাকর্মী দিনরাত কঠোর পরিশ্রম করে যাচ্ছেন মৃত্যু ভয়কে উপেক্ষা করে। এরকম একজন মানবিক রাজনীতিবিদ ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী। যিনি করোনা পরিস্থিতি শুরুর দিন থেকেই নিজ অর্থায়নে হতদরিদ্র মানুষের পাশে খাদ্য সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন।

এরই ধারাবাহিকতায় শনিবার (২৩ মে) সকাল ৮ টা থেকে বিকাল ৬ টা পর্যন্ত সাভারের মোট ১৭টি স্পটে বারশো’ হতদরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে ঈদের সামগ্রী হিসেবে নিত্যপ্রয়োজনীয় খাদ্য দ্রব্যাদি বিতরণ করেন।

ছবি:বার্তাবাজার।

এব্যাপারে মাসুদ চৌধুরী জানান, আজ (২৩ মে) সকাল ৮ টা থেকে বিকাল ৬ টা পর্যন্ত সাভারের বঙ্গবন্ধু চত্বর, সাভার গার্লস স্কুল, নামা বাজার, ঘোষ পাড়া বড় মন্দিরের সামনে, কলেজ রোড, ভাগলপুর, কাতলাপুর, তাঁরাপুর, তালবাগ, গেন্ডা, সিটি সেন্টারের সামনে, মাহতাব প্লাজার সামনে, সি.আর.পি রোডের সামনে, চাঁপাইন, আশুলিয়ার নিরিবিলি হাউজিং সোসাইটি, কামাল গার্মেন্টস রোড এবং সাভার পাবলিক লাইব্রেরীর সামনে মোট ১২০০ অসহায় মানুষের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছি।

তিনি আরও জানান, করোনা সংক্রমনের শুরুতেই মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সাভার পাবলিক লাইব্রেরির সামনে ‘কন্ট্রোল রুম’ খোলা হয়। সেই থেকে আমি আমার নিজের এবং পরিবারের সদস্যদের জীবনের ঝুঁকিকে উপেক্ষা করেই খাদ্য সহায়তা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ কাজে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের সাথে খাদ্য সমন্বয়কের দায়িত্ব পালনের পাশাপাশি ব্যক্তিগত অর্থায়নে হতদরিদ্র মানুষের পাশে খাদ্য সামগ্রী প্রদান করে চলেছি।

যতদিন করোনা পরিস্থিতি স্বাভাবিক না হবে ততদিন তিনি এভাবে খাদ্য সহায়তা নিয়ে সাধারণ মানুষের পাশে থাকবেন বলেও জানান তিনি।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর