করোনায় ব্যাহত হচ্ছে ৮ কোটি শিশুর টিকাদান: জাতিসংঘ

প্রাণঘাতী করোনাভাইরাস মহামারির কারণে নিয়মিত টিকাদান কর্মসূচি ব্যহত হচ্ছে। যার ফলে বিশ্বে বিপুল সংখ্যক শিশুর জীবন এখন ঝুঁকির মধ্যে বলে জানিয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফ।

শুক্রবার (২২) মে এ কথা জানানো হয়।

বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এর মহাসচিব টেড্রস অ্যাডহ্যানম গেব্রেইয়েসাস এক যৌথ ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, কোভিড-১৯ বিশ্বব্যাপী জীবন রক্ষাকারী টিকাদান কার্যক্রম হুমকির মধ্যে ফেলে দিয়েছে।

বিভিন্ন ধনী ও গরিব দেশের লাখ লাখ শিশুর জীবন প্রাণঘাতী ডিপথেরিয়া, হাম ও নিউমোনিয়ার মতো রোগের ঝুঁকিতে ফেলে দিয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, বিশ্বে এখন নতুন করোনা ভাইরাসের নিরাপদ ও কার্যকরী ভ্যাকসিন খুঁজে বেড়াচ্ছে, কিন্তু অন্যান্য রোগ প্রতিরোধের টিকা- যেগুলো হাতের কাছেই রয়েছে সেগুলো এখনো সরবরাহ করা দরকার।

ট্রেডর্স বলেন, বিশ্লেষকদের মতে অন্তত ৬৮টি দেশে নিয়মিত টিকাদান কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং এসব দেশে থাকা এক বছরের কম বয়সী প্রায় ৮ কোটি শিশুর জীবন ঝুঁকিতে রয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর