জুনের শুরুতেই মাঠে ফিরছে লা-লিগা

করোনাভাইরাসের প্রকোপ অনেকটা কমতে শুরু করায় স্পেনে আবারও মাঠে ফিরছে ফুটবল। ইউরোপের দেশটিতে আগামী ৮ জুন থেকে লা লিগা ফেরার অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

স্পেনের শীর্ষ লিগের প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস অবশ্য এর আগে ১২ জুন লিগ শুরুর সম্ভাব্য তারিখের কথা বলেছিলেন। লিগ কর্তৃপক্ষের পক্ষ থেকে অবশ্য এখন পর্যন্ত চূড়ান্ত দিনক্ষণ জানানো হয়নি।

শনিবার দেশের শীর্ষ ফুটবল প্রতিযোগিতা ফেরার সম্ভাব্য তারিখ ঘোষণা করেন প্রধানমন্ত্রী সানচেস। “যা করা উচিত ছিল, স্পেন তাই করেছে এবং এখন সবার জন্য নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। সময় এসেছে অনেক দৈনন্দিন কর্মকান্ডগুলো ফিরিয়ে আনার।”

বিশ্বব্যাপী করোনাভাইরাসের ছোবলে গত ১২ মার্চ স্থগিত হয়ে যায় লা লিগা। প্রায় দুই মাসের ঘরবন্দি জীবন শেষে গত ৮ মে থেকে ব্যক্তিগত পর্যায়ে অনুশীলনে ফেরা শুরু করে লা লিগার দলগুলো।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর