সপরিবারে করোনায় আক্রান্ত কালের কণ্ঠের সাংবাদিক

দৈনিক কালের কণ্ঠের একজন সাংবাদিক সপরিবারে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনিসহ তার স্ত্রী ও মেয়ে করোনায় আক্রান্ত বলে কালের কণ্ঠের এক সিনিয়র সাংবাদিক গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। আক্রান্ত সাংবাদিক দৈনিক কালের কণ্ঠের ডেপুটি চিফ রিপোর্টার হিসেবে কর্মরত।

এদিকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম মহাসচিব আবদুল মজিদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন তারা।

এখন পর্যন্ত প্রাণঘাতী করোনাভাইরাসে ১৭২ জন সংবাদকর্মীর আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে দুজন সাংবাদিক করোনায় মারা গেছেন। আর দুজন সাংবাদিকের মৃত্যু হয়েছে করোনার সংক্রমণ নিয়ে। এদিকে সুস্থ হয়ে উঠেছেন ৩৭ জন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর