ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পুকুর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। শনিবার (২৩ মে) উপজেলার কালীকচ্ছ ইউনিয়নে মধ্যপাড়ার একটি পুকুর থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। ওই পুকুরের মালিক সাবেক ইউপি চেয়ারম্যান আহমেদুর রহমান।

নিহত যুবকের নাম রিয়াজ (২৫)। তিনি ওই এলাকার বেপারি পাড়ার আঁখি মিয়ার ছেলে। তিনি পেশায় একজন মৎস্যজীবী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শনিবার সকালে সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়ির পুকুরে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগমকে জানায়, পরে তিনি সরাইল থানায় খবর দেন।

পরে পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় পুকুর থেকে লাশ উদ্ধার করেন।

নিহত রিয়াজের বাবা আঁখি মিয়া জানান, শুক্রবার সকালে কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি রিয়াজ। সকালে খবর ছেলের লাশ পুকুরে ভেসে ওঠার খবর পান তিনি। সন্তানের মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন আঁখি মিয়া।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল আহমেদ বলেন, কালিকচ্ছ মধ্যপাড়া এলাকার পুকুর থেকে রিয়াজের লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রির্পোট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর