কেন্দ্রীয় যুবলীগের পক্ষে কোম্পানীগঞ্জে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ

করোনাভাইরাস সঙ্কটে কেন্দ্রীয় যুবলীগের পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী নিয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার কর্মহীন, অসহায় শ্রমজীবী ও ভাসমান মানুষের পাশে দাঁড়িয়েছেন কেন্ত্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নুরুল করিম জুয়েল।

শনিবার যুবলীগ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে ৩ শতাধিক মানুষের মাঝে এ উপহার তুলে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, চরহাজারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন মোঃ নুরুল হুদা, চরপার্বতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক জহিরুল ইসলাম তানভীর, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আকাশ, চরহাজারী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিঠু, চরহাজারী ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মামুন প্রমূখ।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর