৩’শ পরিবারকে সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের ঈদ উপহার

করোনা পরিস্থিতির কারণে কর্মহীন ও হতদরিদ্র ৩শো’ পরিবারের মাঝে সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ‘মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে’ ঈদ উপহার হিসেবে নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যাদি বিতরণ করা হয়। শনিবার (২৩ মে)
উপজেলার ডগরমোড়া এলাকায় এই ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

ছবি:বার্তাবাজার।

এই ঈদ উপহার এর ভিতরে ছিলো চাল, চিনি, দুুধ, সেমাই, তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্য পণ্য। এসময় উপস্থিত ছিলেন- ঢাকা জেলা (উত্তর) স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রতন সাহা, ঢাকা জেলা (উত্তর) স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক টিপু সুলতান, অর্থ সম্পাদক নাসির আলী মাহবুব, সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আজিজুর রহমান শিশির, যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্না প্রমুখ সহ জেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
ছবি:বার্তাবাজার।

এব্যাপারে বার্তা বাজারকে ঢাকা জেলা (উত্তর) স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা জানান, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র নির্দেশে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু’র দিক নির্দেশনায় এবং সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব এর সার্বিক সহযোগিতা ও অনুপ্রেরণায় সাভার পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর উদ্যোগে পৌরসভার ডগরমোড়া এলাকায় আজ (শনিবার) করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সমাজের অসহায় খেটে খাওয়া নিম্ন আয়ের দরিদ্র ৩’শ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

করোনা পরিস্থিতি যতদিন স্বাভাবিক না হবে ততদিন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগও আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের মতো সাধারণ মানুষের পাশে খাদ্য সহায়তা নিয়ে থাকবে বলেও জানান তিনি।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর