শ্রীপুরে যতন ফাউন্ডেশনের উদ্যোগে কর্মহীন মানুষের মধ্যে উপহার সামগ্রী বিতরণ

মাগুরার শ্রীপুরে যতন ফাউন্ডেশনের উদ্যোগে কর্মহীন মানুষের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ও নাকোল এই দুই ইউনিয়নের সমন্বয়ে গঠিত যতন্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪ শ অসহায় ও দু:স্থ মানুষ ১ শ জন শিশু মোট ৫ শ জনের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।

শনিবার দুপুর ২ টায় নাকোলসম্মিলনী ডিগ্রি কলেজে উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা শাখা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমাউনুর রশীদ মুহিত,এই সময় উপস্থিত ছিলেন কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী বিশ্বাস,সাংবাদিক আয়ুব খানসহ অনেকেই।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর