ঈদুল ফিতরের শুভেচ্ছা যুবলীগ নেতা সুহেল রানার

মুসলমানদের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর-২০ উপলক্ষে সুনামগঞ্জ জেলার তথা বিশ্বের সমগ্র মুসলিম উম্মাহকে যুবলীগের সকল নেতাকর্মী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তাহিরপুর উপজেলার – উত্তর শ্রীপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জনাব সুহেল রানা।

তিনি বলেন, প্রতি বছর ঈদ বয়ে আনে খুশির বার্তা, এবছর দেশে মহামারী নোভেল করোনার ভাইরাসের (কোভিড-১৯) প্রভাবে সমগ্র দেশে চলছে অনির্দিষ্টকালের লকডাউন।

জানিনা এই ভাইরাস থেকে কখন আমাদের প্রিয় মাতৃভূমি মুক্তি পাবে, মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে ফরিয়াদ করি যেন খুব শীঘ্রই আমাদের এই কালো মেঘ কেটে যায়। তিনি বাংলাদেশের সমগ্র মানুষের আশ্রয়স্থল বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করেন।

তিনি আরো বলেন,‘ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। এদিন ধনী-গরীব, আশরাফ-আতরাফ নির্বিশেষে সবাই এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন।

শান্তিপূর্ণ ও সৌহার্দ্যময় সমাজ গঠনে ঈদুল ফিতরের আবেদন তাই চিরন্তন। কিন্তু এ বছর আমাদের অন্যরকম এক শিক্ষা দিয়ে যাচ্ছে মহামারি ভাইরাস। তিনি আসন্ন ঈদে করোনা ভাইরাস প্রতিরোধে ঈদের জামায়াত আয়োজনের ক্ষেত্রে ধর্ম মন্ত্রণালের দেওয়া শর্ত সমুহ মেনে চলতে সবার প্রতি আহবান জানান।

শর্তগুলো হচ্ছে, ঈদ জামাতের সময় মসজিদে কার্পেট বিছানো যাবে না। নামাজের আগে সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে। সবাই নিজ নিজ টুপি ও জায়নামাজ নিয়ে বাসা থেকে ওজু করে মাস্ক পড়ে মসজিদে যাবেন। মসজিদের প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজার অথবা হাত ধোয়ার ব্যবস্থাসহ সবান-পানি রাখতে হবে।

নামাজের সময় কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি অনুসরণ করে দাঁড়াতে হবে; এক কাতার অন্তর অন্তর কাতার করতে হবে। শিশু, বয়োবৃদ্ধ, যে কোনো অসুস্থ ব্যক্তি এবং অসুস্থদের সেবায় নিয়োজিত ব্যক্তিরা জামাতে অংশ নিতে পারবেন না। আর এসব শর্ত অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর