ব্যক্তিগত উদ্যোগে তিন শতাধিক পরিবারকে ঈদ উপহার

করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটি থাকায় সবচেয়ে বিপাকে রয়েছে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষেরা। কাজ না থাকায় খাবারের সংকটে রয়েছে হতদরিদ্ররা।

এমন পরিস্থিতিতে ফরিদপুরের আলফাডাঙ্গায় বিশিষ্ট সমাজসেবক শিকদার লিটন তাঁর ব্যক্তিগত উদ্যোগে ঈদ উপহার নিয়ে এলাকার দুস্থ ও অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন।

শনিবার দিনব্যাপী উপজেলার গোপালপুর, বুড়াইচ ও সদর ইউনিয়নের বিভিন্ন স্থানে তার একদল প্রতিনিধি এসকল খাদ্য সামগ্রী পৌঁছিয়ে দেয়। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে সেমাই, চিনি ও গুঁড়াদুধ।

এ বিষয়ে শিকদার লিটন বলেন, ‘করোনায় ক্ষতিগ্রস্ত দরিদ্র মানুষেরা খুব সমস্যায় আছে। এমন পরিস্থিতিতে দেশের সঙ্কটময় কালে যতটা সম্ভব আমার সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করছি।’

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর