মেহেরপুরের গাংনীতে সেনাবাহিনীর উদ্যোগে কর্মহীন ও অসহায় ব্যাক্তিদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শনিবার সকাল ১২টার দিকে গাংনী উপজেলা পরিষদ চত্বরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা ৫০জন কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর বগুড়া ১১ পদাতিক ডিভিশনের লেঃ কর্ণেল রাকিবুল ইসলাম, গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়ানুর রহমান,উপজেলা কৃষি অফিসার কে এম শাহাবুদ্দিন আহমেদ প্রমুখ।
বার্তা বাজার / ডি.এস