ফরিদপুরের বোয়ালমারীতে নছিমন চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সংঘর্ষে জিয়াউর রহমান জিয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (২৩ মে) বিকালে উপজেলার তালতলা-বেড়ীরহাট সড়কের বাগুয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিয়া একই উপজেলার গুনবহা ইউনিয়নের উমরনগর গ্রামের মৃত নাজির মোল্যার ছেলে।
জানা যায়, নসিমন চালিয়ে বোয়ালমারী থেকে বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে পৌঁছালে নসিমনের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের গুঁড়ির সাথে ধাক্কা লেগে মারাত্মক আহত হয় জিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বার্তা বাজার / ডি.এস