সাতক্ষীরার ক্ষতিগ্রস্ত বেঁড়িবাঁধ আগামী তিন দিনের মধ্যে সংস্কার: পানি সম্পদ সচিব

পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার বলেছেন, ঘূর্ণিঝড় আম্পান সাতক্ষীরার আশাশুনির প্রতাপনগর ও শ্যামনগর উপজেলার গাবুরা, পদ্মপুকুর ও বুড়িগোয়ালিনী এবং খুলনার বিভিন্ন এলাকায় বেঁড়িবাঁধ ভেঙ্গে বিস্তির্ণ এলাকা প্লাবিত হয়েছে।

অনেক জায়গায় মেরামতও করা হয়েছে। নদীতে প্রবল জোয়ারের কারনে কাজ করা কঠিন হচ্ছে। তারপরও আগামী তিন দিনের মধ্যে বেঁড়িবাঁধ সংস্কারের কাজ শুরু করা হবে। তিনি আরো বলেন, কিছু কিছু জায়গায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে ও কিছু কিছু জায়গায় সিভিল প্রশাসনের ত্বাবধানে বেঁড়িবাঁধ সংস্কার করা হবে।

তবে, বেঁড়িবাঁধ ভাঙ্গার বিষয়ে তিনি বলেন, বেঁড়িবাঁধ ভাঙনের জন্য শুধু প্রকৃতিক দূর্যোগই দায়ী নয়। এজন্য যারা বেঁড়িবাঁধ ছিদ্র করে অবৈধভাবে নদী থেকে পানি নিয়ে মৎস্য ঘের করছেন তারাও দায়ী। শনিবার সকালে প্রলংকারী ঘূর্ণিঝড় আম্পান ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনী, গাবুরা,পদ্মপুকুর ও আশাশুনির প্রতাপনগর এবং খুলনার কয়রার বিভিন্ন এলাকায় পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইফসুফ হারুন, জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী অফিসার আবুজার গিফারী প্রমুখ।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর