পঞ্চগড়ে নতুন করে আরোও পাঁচ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এরা সবাই ঢাকা, গাজীপুর ও রংপুর থেকে ফেরত। এদের মধ্যে সদর উপজেলার এক নারী (৬৩) ও এক যু্বক (২০), দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের সরকারপাড়া গ্রামের এক ব্যক্তি (৪০) ও তিস্তাপাড়া গ্রামের এক যুবতী (২০) এরা রংপুর ও ঢাকা থেকে ফেরত।
বোদা উপজেলার বড়কামাত গ্রামের এক নারী (২৬)। তিনি গাজীপুর থেকে কয়েকদিন আগে ফিরেছেন। এ নিয়ে জেলায় মোট ২৭ জন করোনা পজেটিভ শনাক্ত হল। পঞ্চগড় সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ঢাকা,গাজীপুরসহ বিভিন্ন স্থান থেকে বাড়িতে ফিরে আসার খবর পেয়ে এদের কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। করোনা পজেটিভ শনাক্ত হওয়ার পর তাদের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি বাড়তি সতর্কতার জন্য লকডাউন করে রাখা হয়েছে।
সিভিল সার্জন ডা. ফজলুর রহমান জানান, জেলায় এ পর্যন্ত ৯৩৮ জনের মধ্যে ৮৫৯ জনের পরীক্ষার ফলাফলে ৩৭ জনের
করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৮ জন করোনামূক্ত হয়ে ছাড়পত্র পেয়েছেন। অন্য আক্রান্তদের বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
কেএ/বার্তাবাজার