শিমুলিয়া-কাঠালবাড়ি রুটে ফেরি চলাচল শুরু

নৌ পরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে শিমুলিয়া-কাঠালবাড়ি রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা থেকে এই রুটে ১২টি ফেরি চলাচল করছে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়াঘাটের উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা থেকে ফেরি চালু হয়েছে। এ রুটে এখন ১২টি ফেরি চলাচল করছে। পণ্যবাহী ট্রাক, অ্যাম্বুলেন্স ও লাশবাহী গাড়ি পারাপার করা হয়েছে। বাস বা প্রাইভেট কার ঘাটে নেই।

মাওয়া ট্রাফিক জোনের টিআই মো. হিলাল উদ্দিন জানান, শিমুলিয়াঘাটে যাত্রীবাহী গাড়ি এবং যাত্রীদের চাপ নেই। দেড় শতাধিক ট্রাক ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে। ঘাটে যাত্রীর চাপ না থাকলেও রাত থেকে সকাল ১০টা পর্যন্ত প্রায় ২০ হাজার যাত্রী এ রুট দিয়ে পারাপার হয়েছে।

ফেরি চলাচল শুরু হয়েছে এখনও অনেকে জানেন না। শিমুলিয়া ঘাটে ঢোকার পথে চেকপোস্টে কড়াকড়ি না করলে গাড়ি ও মানুষের ঢল সামাল দেয়া কঠিন হয়ে পরবে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর