বিদ্যমান করোনাভাইরাসের সংকটে মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে কর্মহীন অসহায় মানুষদের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রীর পৌঁছে দিয়েছেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা যুবলীগ নেতা মো. আশিকুর রহমান (আশিক)। করোনা সংকটের শুরু থেকে নিজ অর্থায়নে এসব খাদ্যসামগ্রী বিতরণ করছেন তিনি। এখন পর্যন্ত দু’দফায় প্রায় পাঁচশত পরিবারকে খাদ্যসামগ্রী দিয়েছেন এই যুবলীগ নেতা।
এরই ধারাবাহিকতায় আজ (শনিবার) উপজেলার সদর ইউনিয়নের কয়েকটি গ্রামের শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদের বিশেষ খাদ্যসামগ্রী তুলে দেন তিনি। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে দুই প্রকার সেমাই, চিনি ও গুঁড়াদুধ।
যুবলীগ নেতা মো. আশিকুর রহমান (আশিক) বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে এবং যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে করোনা থাবা হানার পর থেকেই কর্মহীন, অসহায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য শুরু থেকেই নিজস্ব অর্থায়নে কাজ করে যাচ্ছেন তিনি।
আশিক বলেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাস বাংলাদেশেও সংকট সৃষ্টি করেছে। এ সংকট উত্তরণে আওয়ামী লীগের সভানেত্রী ও রাষ্ট্রনায়ক শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। শেখ হাসিনার পক্ষে মানবিক কল্যাণে অসহায়, কর্মহীন মানুষ বিশেষ করে নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্ত দিনাতিপাত কষ্ট করছেন, ব্যক্তিগত উদ্যোগে তাদের পাশে দাঁড়িয়ে খাদ্য সামগ্রীর বিতরণ করে যাচ্ছি।
আর একটি দিন পরেই আসছে পবিত্র ঈদ-উল-ফিতর। তবে করোনাভাইরাসের প্রভাবে এবারের ঈদ হচ্ছে অন্যরকম পরিবেশে। তাই আমার সাধ্যমতো দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছি ঈদ উপহার নিয়ে যাতে করে ঈদের দিন হলেও তারা মিষ্টিমুখ করতে পারে।
এসময় যুবলীগ নেতা আশিক আরো জানান, আলফাডাঙ্গা সদর ইউনিয়নের যেকোনো প্রান্ত থেকে সহযোগিতা চেয়ে আমার নিকট ফোন আসলে তার পরিচয় গোপন রেখে নিজস্ব কর্মী দিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে।
কেএ/বার্তাবাজার