ঢাকার সাভার পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল গণি সাড়ে চারশো দুঃস্থ ও কর্মহীন পরিবারের মাঝে নিজ তহবিল থেকে অর্থ সহায়তা প্রদান করেছেন। শনিবার (২৩ মে) দুপুরে সাভার পৌরসভার ১নং ওয়ার্ডের বাড্ডা হাই স্কুল মাঠে কর্মহীন এসব পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।

এই নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডি.আই.জি হাবিবুর রহমান। এছাড়াও অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, কৃষিবিদ রফিকুল ইসলাম মোল্লা (ঠান্ডু), আওয়ামী লীগ নেতা এরশাদুর রহমান, মনির হোসেন, মো: রমজান হোসেন, হাকিম মেম্বার প্রমুখ।

প্রসঙ্গত, করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে সাধারণ ছুটির কারণে কর্মহীন হয়ে পড়া পৌরসভার ১নং ওয়ার্ডের ৪৫০টি পরিবারের মধ্যে ‘মাননীয় প্রধানমন্ত্রী’র পক্ষে- ঈদ উপহার হিসেবে সাভার পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল গনি তাঁ ব্যক্তিগত তহবিল হতে এই নগদ অর্থ প্রদান করেন।
প্রসঙ্গত আরও উল্লেখ্য, ধারাবাহিকভাবে পৌরসভা এলাকার ৪০০০টি পরিবারের মাঝে সাভার পৌর মেয়র তাঁর ব্যক্তিগত তহবিল থেকে ২০ লক্ষ টাকা প্রদানের সিদ্ধান্ত নেন এবং গত কয়েকদিন ধরে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের হতদরিদ্র কর্মহীনদের মাঝে তিনি এই নগদ অর্থ বিতরণ করে আসছেন।
কেএ/বার্তাবাজার