মুরাদনগরে নতুন ১৪জনসহ ১১০ করোনা রোগী শনাক্ত

কুমিল্লার মুরাদনগরে ২৪ ঘন্টায় আরো ১৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। শনিবার বিকেলে রোগী শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ নাজমুল আলম। এনিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১১০জনে। মোট মৃতের সংখ্যা ৪। মোট সুস্থ ৪ জন।

২৩শে মে সর্বশেষ প্রাপ্ত ফলাফলে নতুন করে একই গ্রামের ৬জনসহ ১৪ জনের করোনা শনাক্ত হয়। তারা হলেন সদরের ৬জন, সদর ইউনিয়নের নাগেরকান্দি গ্রামের ৩জন ও ডুমুরিয়া গ্রামের ১জন, ঘোড়াশাল গ্রামের ১জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২জন স্বাস্থ্যকর্মী ও ১ জন ওয়ার্ডবয়।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ২৩মে পর্যন্ত মোট ৭৫৮ জনের নমুনা প্রেরণ করা হয়েছে। এখন পর্যন্ত প্রাপ্ত রির্পোটের সংখ্যা ৬৩০জন। প্রাপ্ত রির্পোটে মোট আক্রান্তের সংখ্যা ১১০জন। মোট মৃত্যু ৪জন। এখন পর্যন্ত মোট সুস্থ ৪জন।

এর আগে মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর গ্রামে ১৩জন, গুঞ্জর গ্রামের ২জন, নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তরত্রিশ গ্রামের ৩৫জন, রহিমপুর গ্রামের ১জন, নবীপুর গ্রামের ১জন, মুরাদনগর উপজেলা পরিষদের ১জন, উত্তরা ব্যাংক কোম্পানীগঞ্জ শাখার ১জন কর্মকর্তা, রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের কাঠালিয়াকান্দা গ্রামে ৫ জন, রামচন্দ্রপুর বাজার সংলগ্ন এক ইউপি সদস্যসহ ২জন, মুরাদনগর সদর ইউনিয়নের মোহনা আবাসিক এলাকায় ১জন, একই ইউনিয়নের নাগেরকান্দি গ্রামে ১৪জন, ধামঘর ইউনিয়নের ১জন।

দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামের ১জন, ছালিয়াকান্দি ইউনিয়নের সুবিলারচর গ্রামে ১জন, নেয়ামতকান্দি ১জন, গাজীপুর ১জন, কড়ইবাড়ী ১জন, উপজেলার সাবেক স্বাস্থ্য কর্মকর্তার মেয়ে ১জন, পাহাড়পুর ইউনিয়নের প্রান্তি গ্রামের ১ জন ও সুরানন্দি গ্রামের ৪ জন, স্বাস্থ্যকর্মী ৪ জন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর