রানা প্লাজার হতাহত শ্রমিক পরিবারের পাশে রাজীব!

মানুষ মানুষের জন্য- এই কথাটি আবারও প্রমাণ করলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। করোনা পরিস্থিতির কারণে সারাদেশ লকডাউন, কর্মহীন সবাই, নেই আয়ের পথ। এমতবস্থায় আসন্ন ঈদ উপলক্ষে রানা প্লাজার হতাহত একশো পরিবারের পাশে এসে দাঁড়ালেন মানবিক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।

ছবি:বার্তাবাজার।

শনিবার (২৩ মে) দুপুরে সাভার কলেজ মাঠে রানা প্লাজা ট্রাজেডিতে হতাহত এসব শ্রমিক পরিবারের মাঝে ‘ঈদ উপহার’ সামগ্রী বিতরণ করেন তিনি।

করোনা পরিস্থিতির মাঝে উপজেলাব্যাপী খাদ্য সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে ঈদ-উল-ফিতর উপলক্ষে রানা প্লাজার হতভাগ্য এসব শ্রমিক ও তাদের পরিবারগুলোর মাঝে তাদের প্রিয় চেয়ারম্যানের ‘ঈদ উপহার সামগ্রী’ যেমন পোলাও’র চাল, ডাল, তেল, দুধ, নুডুলস,সেমাইসহ বিভিন্ন খাদ্যদ্রব্য বিতরণ তাদের মাঝে ঈদের আনন্দকে ফুটিয়ে তুলেছে! এজন্যই শত অপ্রাপ্তির ভিতরেও এক চিলতে আশার আলো ও আনন্দের ঝিলিক দেখতে পাওয়া যায় রানা প্লাজা ধ্বসে আহত পঙ্গু রাশেদা সহ সোনিয়া, ফিরোজা, কোহিনুর, নুপুর, রাইসা, আমেনা এবং মনিকাদের মতো শতাধিক পরিবারের মাঝে!

এব্যাপারে, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব জানান, ‘ঈদ উপহার’ সামগ্রী নিয়ে শুধুমাত্র সহায়তার মানসিকতায় রানা প্লাজায় হতাহতদের পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন। তিনি তাদের দুঃখ-কষ্টগুলো ভাগাভাগি করার চেষ্টা করেছেন মাত্র। আগেও তাদের সহায়তা করেছেন এবং আগামীতেও এই ধারা চলমান থাকবে বলে জানান তিনি।

সাভার কলেজ মাঠে এই ‘ঈদ উপহার’ সামগ্রী বিতরণের সময় মঞ্জুরুল আলম রাজীবের সাথে আরও উপস্থিত ছিলেন-ঢাকা জেলা (উত্তর) স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, দপ্তর সম্পাদক টিপু সুলতান, অর্থ সম্পাদক নাসির আলী মাহবুব প্রমুখ সহ সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা।

ছুব:বার্তাবাজার।

পরে বিকালে, সাভার উপজেলা পরিষদ চত্বরে মঞ্জুরুল আলম রাজীবের সরকারি বাসভবনের সামনে একহাজার কর্মহীন ও হতদরিদ্র রোজাদারদের মাঝে তাঁর পক্ষ থেকে উন্নত মানের ইফতার সামগ্রী হিসেবে ভুনা খিচুড়ি বিতরণ করা হয়। মাসব্যাপী চলমান এই ইফতার সামগ্রী বিতরণের আজ ছিলো ঊনত্রিশ তম দিন।

এই ইফতার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন- ঢাকা জেলা (উত্তর) স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, দপ্তর সম্পাদক টিপু সুলতান, অর্থ সম্পাদক নাসির আলী মাহবুব সহ ইফতার নিতে আগত এক হাজার বিভিন্ন শ্রেণী-পেশার রোজাদার।

প্রসঙ্গত, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সাভারে সাধারণ মানুষের পাশে খাদ্য সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন সাভার উপজেলা চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। তিনি ইতোমধ্যে ব্যক্তিগত অর্থায়নে প্রায় একুশ হাজার অসহায় পরিবারকে কয়েক দফায় খাদ্য সহায়তা প্রদান করেছেন। ‘হটলাইন নাম্বার’ চালু করে গোপনে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করে এসেছেন। পবিত্র রমজানের শুরু থেকেই প্রতিদিন হতদরিদ্র সহ সকল শ্রেণির মানুষের মাঝে উন্নত মানের ইফতার বিতরণ করে এসেছেন।

ছবি:বার্তাবাজার।

এদিকে বিকালে সাভার সিটি সেন্টারের সামনে ‘মানবতার ঈদ উপহার’ হিসেবে ৬০০ হতদরিদ্র পরিবারের মাঝে ‘ঈদ উপহার সামগ্রী’ বিতরণ করেন মঞ্জুরুল আলম রাজীব। এসময় তাঁর সাথে ছিলেন সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক সহ উপজেলা ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মী।

উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে এবং জনতার চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের অনুপ্রেরণায় সাভার উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আতিকুর রহমান আতিক রমজানের প্রথম দিন থেকেই নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে আসছেন। আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে আজ (শনিবার) এসব হতদরিদ্রদের মাঝে এই
ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর