মানবতার সেবায় নিয়োজিত আমরা, এই প্রতিপাদ্য কে ধারণ করে তাহিরপুর উপজেলাধীন শ্রীপুর উত্তর ইউনিয়নে জাতিয়তাবাদী মতাদর্শে বিশ্বাসী একঝাক তারুণ্যের সমন্বয়ে গঠিত জনসেবা তারেক রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং সুনামগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল এর সার্বিক তত্ত্বাবধানে দেশের চলমান সংকটময় পরিস্থিতিতে অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়।
ধারাবাহিকভাবে ২২/৫/২০২০ এবং ২৩/৫/২০২০ উত্তর শ্রীপুর ইউনিয়নের কলাগাও জঙ্গলবাড়ি মোর, বালিয়াঘাট নতুন বাজার ও শ্রীপুর বাজারে উক্ত সংগঠনের নেতৃবৃন্দের যৌথ পরিচালনার মাধ্যমে ৩০০টির অধিক দিনমজুর পরিবারের মধ্যে তা বিতরণ করা হয়।
প্রয়োজনীয় এসব ঈদ সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক দেলোয়ার হোসেন তালুকদার, যুগ্ম আহবায়ক সাদিকুল ইসলাম বাচ্চু, যুগ্ম-আহবায়ক চান মিয়া সওদাগর,যুগ্ম-আহবায়ক সাফাকুল ইসলাম আফজাল,যুগ্ম-আহবায়ক তোফাজ্জল হোসেন,যুগ্ম-আহবায়ক ইমলাক হোসেন আখঞ্জী, যুগ্ম-আহবায়ক কামাল হোসেন, যুগ্ম-আহবায়ক সাজিদুর রহমান সজল, যুগ্ম -আহবায়ক গোলাম হোসেন,যুগ্ম-আহবায়ক সাদ্দাম হোসেন রানা, যুগ্ম-আহবায়ক এরশাদ আলম বিশু সদস্য সচিব আনোয়ার হোসেন, সদস্যঃ শাজন মিয়া, শহিবুর আলম, কবির মিয়া,মাহবুব আলম, কাদির মিয়া, রায়হান উদ্দিন, হুমায়ূন মিয়া, আকতার হোসেন, নিজাম উদ্দিন সহ স্থানীয় নেতৃবৃন্দ।
কেএ/বার্তাবাজার