নীলফামারীর ডিমলায় ৫১৩ টি মসজিদে ২৫লাখ ৬৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়। শনিবার বিকেলে উপজেলা পরিষদ অডিটরিয়ামে চলমান করোনাভাইরাস সংক্রমন পরিস্থিতিতে বিদ্যমান মসজিদসমুহের আর্থিক অস্বচ্ছলতা দূরীকরনে প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমোদন আর্থিক অনুদানের আওতায় উপজেলার মোট ৫১৩ টি মসজিদ কমিটির হাতে ৫ হাজার টাকার করে মোট ২৫ লাখ ৬৫হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
বিতরন অনুষ্ঠানে নীলফামারী-১(ডোমার-ডিমলা)আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়, ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার হেফাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
কেএ/বার্তাবাজার