সুদানের ১০ মন্ত্রী করোনায় আক্রান্ত

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দক্ষিণ সুদানের ১০ জন মন্ত্রী। বর্তমানে তারা সেলফ আইসোলেশনে রয়েছেন।

সুদানের তথ্যমন্ত্রী মিকাইল মাকুয়েই এ বিষয়টি নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত আক্রান্ত মন্ত্রীরা সবাই সুস্থ আছেন।

আক্রান্ত ১০ মন্ত্রীর সবাই করোনা প্রতিরোধে টাস্কফোর্সের সদস্য ছিলেন। একমাত্র স্বাস্থ্যমন্ত্রী ছাড়া টাস্কফোর্সের সবাই করোনায় আক্রান্ত হয়েছেন। দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কিরও করোনায় আক্রান্ত হয়েছেন বলে গুঞ্জন ওঠে। তবে সেটি নাকচ করে দেন দেশটির তথ্যমন্ত্রী মিকাইল মাকুয়েই।

কয়েকদিন আগে দেশটির ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাসার এবং তার স্ত্রী প্রতিরক্ষামন্ত্রী অ্যাঞ্জেলিনা টিনিও করোনায় আক্রান্ত হন। টাস্কফোর্সের আক্রান্ত এক সদস্যের সংস্পর্শে এসে তারা কোভিড-১৯ পজিটিভ হন।

এদিকে মন্ত্রীদের কয়েকডজন দেহরক্ষী ও কর্মীও করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের সবাইকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর