নীলফামারীর ডিমলায় আসন্ন ঈদ উপলক্ষে ডিমলা উপজেলা সমাজসেবা অধিদপ্তরের পক্ষ হতে উপজেলার অস্বচ্ছল প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।
শনিবার দুপুরে জাতীয় প্রতিবন্দি উন্নয়ন ফাউন্ডেশনের বরাদ্দ হতে ডিমলা উপজেলা পরিষদ মাঠে উপজেলার ৫৮জন অস্বচ্ছল প্রতিবন্ধীদের মাঝে নগদ ৫শ টাকা করে মোট ২৯হাজার টাকা বিতরণ করা হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার ডোমার সার্কেল জয়ব্রত পাল, ডিমলা উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার নুরি, ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ ও ডিমলা সমাজসেবা অধিদপ্তরের কারিগরি প্রশিক্ষক মাসুদার রহমান প্রমুখ।
কেএ/বার্তাবাজার