ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-ঊর-রশিদ আসকারী’র আহ্বানে সাড়া দিয়ে করোনাকালীন দূর্যোগে অসহায়-দুঃস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ কর্মচারী সমিতি।
জানা যায়, শনিবার (২৩ মে) প্রশাসন ভবনের সামনের চত্বরে উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী এ ত্রাণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় সামাজিক দূরত্ব মেনে প্রায় চার শত দুঃস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণকালে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফ, প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোঃ আলীমুজ্জামান (টুটুল), সহায়ক কর্মচারী সমিতির সভাপতি মোঃ আব্রাহাম লিংকন ও সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম জনি, সাধারণ কর্মচারী সমিতির সভাপতি মোঃ আতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর ইসলামসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
বার্তা বাজার/এম.সি