বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়লেন আরও ১৫৪ থাই নাগরিক

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে থাই দূতাবাসের সহায়তায় বিশেষ ফ্লাইটে শনিবার (২৩ মে) বাংলাদেশ থেকে ব্যাংকক ফিরে গেছেন ১৫৪ থাই নাগরিক।

দূতাবাস সূত্রে জানা যায়, ঢাকার রয়্যাল থাই দূতাবাস বেলা ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া থাই লায়ন এয়ারের তৃতীয় বিশেষ ফ্লাইটটির ব্যবস্থা করে।

এর আগে, ১৭ এপ্রিল প্রথম দফায় ১৯৭ এবং ১৪ মে দ্বিতীয় দফায় ১৯৭ থাই নাগরিককে বাংলাদেশ থেকে থাইল্যান্ডে নিয়ে যাওয়া হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ অভিবাসন বিভাগ এবং বিমানবন্দর কর্তৃপক্ষকে থাই নাগরিকদের স্বাচ্ছন্দ্যে যাতায়াতে সহায়তা করায় আন্তরিক ধন্যবাদ জানিয়েছে দূতাবাস।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর