প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আহবানে সারা দিয়ে ছয়গাঁও ইউনিয়ন করোনার পরিস্থিতিতে দূর্গত সারে কর্মহীন ৪শ অসহায় পরিবারের মাঝে অসচ্ছ বেকার দরিদ্র পরিবারের মধ্যে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজস্ব তহবিল থেকে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ করেছেন শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং দৈনিক ইত্তেফাক পত্রিকার শরীয়তপুর জেলা প্রতিনিধি বাবু অনল কুমার দে।
শনিবার (২৩ মে) সকাল ১০ টার সময় ভেদরগঞ্জ উপজেলার মধ্য ছয়গাঁও মোল্যাবাড়ি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু অনর কুমার দে এর সভাপতিত্বে এসময় ভেদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি মাস্টার তোফাজ্জল হোসেন মোড়ল, সাধারণ সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মান্নান বেপারী,ছয়গাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর মামুন,উপজেলা আওয়ামীলীগ সদস্য মোঃ আনোয়ার হোসেন সরদার, উপজেলা যুবলীগ সভাপতি আসাদুজ্জামান জামান রাড়ী, সাংগঠনিক সম্পাদক ডালিম,মুক্তিযুদ্ধা মহর আলী সরদার,ইউনিয়ন পরিষদ সদস্য রুহুর আমীন ওঝা সহ প্রমুখ।
উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল,সেমাই, চিনি,প্যাকেট দুধ,নুল্ডুস,আলু, পিয়াজ ও শাড়ী,লুঙ্গি।
এ সময় সভাপতির বক্তব্যে বাবু অনল কুমার দে বলেন,আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছেন আমি বেঁচে থাকতে বাংলাদেশের কোন মানুষ না খেয়ে থাকবে না। আমরাও তার সাথে সাথে বলছি আমরা আওয়ামীলীগ নেতা কর্মীরা বেঁচে থাকতে শরীয়তপুর জেলার কোন মানুষ না খেয়ে থাকবেনা।
শরীয়তপুর-৩ আসনের মানমীয় সংসদ সদস্য জননেতা জনাব নাহিম রাজ্জাক এমপি’র নির্দেশে করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন সচেতনতা মূলক কাজ করে চলছি। আর এই করোনা আতঙ্কে কর্মহীন অসহায় পরিবারের মাঝে নগত অর্থসহ ঈদ উপহার খাদ্য সামগ্রী৬ বিতরণ করেছি। এই ধারাবাহিকতা অব্যহত থাকবে।
বার্তা বাজার/এম.সি