রামগঞ্জ পৌর ০৯ নং ওয়ার্ডে এমপির ঈদ উপহার সামগ্রী বিতরণ

লক্ষ্মীপুরের রামগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে রামগঞ্জ আসনের এমপি ড.আনোয়ার খানের নিজস্ব অর্থায়নে ঈদ উপহারসামগ্রী বিতরণ করেন নেতাকর্মীরা।

শনিবার (২৩ মে) বিকেলে পৌর ০৯ নং ওয়ার্ড কাউন্সিলর আহসান হাবীবের তত্বাবধানে মধ্য আংগারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পৌর দরবেশপুর ও জগতপুরের তিন শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরনের সময় উপস্থিত ছিলেন, সাবেক পৌর মেয়র বেলাল আহমেদ,ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম,সাধারণ সম্পাদক সালেহ আহম্মদ, উপজেলা শ্রমীকলীগের সাধারণ সম্পাদক লিটন হাজারী,ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শুভ সহ প্রমুখ।

বার্তা বাজার/টি.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর