মেহেরপুরে করোনা উপসর্গ নিয়ে ভ্যান চালকের মৃত্যু

মেহেরপুর জেলার গাংনীতে করোনা উপসর্গ নিয়ে পলাশ আলী (৬০) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। পলাশ গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের সাকের মন্ডলের ছেলে।

আজ (শনিবার) দুপুর ১২ টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মেহেরপুর জেনারেল হাসপাতালের সিভিল সার্জন ডা. নাসির উদ্দীন বার্তা বাজার কে জানান,পলাশ ঠান্ডা,সর্দি,কাশি ও জ্বর নিয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়। এরপর তাকে আইসোলেশনে ওয়ার্ডে নেওয়ার পর-পরই মারা যায়। ইতোপূর্বে তার এ্যাজমার সমস্যা ছিলো।
মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান,করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হওয়ার কারণে পলাশ আলীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

গাংনী উপজেলা নিবার্হী অফিসার দিলারা রহমান জানান,করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির লাশ দাফনের জন্য ইসলামী ফাউন্ডেশনের একটিদল পাঠানো হয়েছে। এবং সেখানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়ানুর রহমানসহ গাংনী থানা পুলিশের একটি টিস পাঠানো হয়েছে।

পলাশ আলীর পরিবার জানান,সে বেশ কিছু দিন যাবত হার্ট ও এ্যাজমার সমস্যায় ভূগছিলেন। অসুস্থ্য অবস্থায় তাকে গাংনী হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে। পরে তার শারীরিক অবস্থার অবনতি দেখে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে,আজ শনিবার তার মৃত্যু হয়।

বার্তা বাজার/টি.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর