খাগড়াছড়ির দীঘিনালায় এক যুবককে কুপিয়ে হত্যা

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলার উত্তর কবাখালীর মিলন কার্বারী পাড়া এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। নিহত ইমরান হোসেন (২৭) দীঘিনালা ‘থানা বাজারের’ মৃত ইউসুফ খানের ছেলে। সে অবিবাহিত ও পেশায় রং মিস্ত্রি ছিল বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ২৩ মে সকাল ৭টার দিকে দীঘিনালার উত্তর কবাখালীর মিলন কার্বারী পাড়া এলাকায় স্থানীয়রা ইমরান হোসেনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

ইমরান হোসেনের শরীরের চার জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখনো এ ঘটনায় মামলা হয়নি। ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে বলেও তিনি জানান।

বার্তা বাজার/টি.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর