সিরাজদিখানে মহিলা ভাইস চেয়ারম্যানের স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম প্রদান

উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাহমিনা আক্তার তুহিন এর পক্ষ থেকে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার-নার্সদের স্বাস্থ্য সুরক্ষার জন্য সুরক্ষা সরঞ্জাম প্রদান করা হয়েছে।

আজ (শনিবার) সকালে মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাহমিনা আক্তার তুহিন তার নিজস্ব অর্থায়নে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার বদিউজ্জামানের হাতে এ সরাঞ্জম তুলে দেন, সামাজিক সংগঠক ও ইছাপুরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেন ঢালী।

এসময় উপস্থিত ছিলেন, সিরাজদিখান লাল সবুজ সংঘের সভাপতি জাহিদুল হক জাহিদ ও স্বপ্নসিন্ধু পরিবারের সাংগঠনিক সম্পাদক এসএম সিফাত।

স্বাস্থ্য সরঞ্জাম হাতে পেয়ে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা বদিউজ্জামান,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান।

বার্তা বাজার/টি.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর