ঈদ উপহার নিয়ে অসহায় মানুষের ঘরে ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগ

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের ভয়াল থাবায় সারাদেশের মানুষের ন্যায় চিন্তার ভাজ যখন অসহায় খেটে খাওয়া মানুষদের কপালে, ঠিক সেই সময়ে তাদের পাশে মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগ নেতা শাহীন চৌধুরী দ্বীপ! তার নিজ গ্রাম সহ আশেপাশের অসহায় পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে পোলার চাল (২ কেজি), মুরগী, দুই প্রকার সেমাই, চিনি, দুধ ও অন্যান্য ঈদ সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেন তিনি।

এর আগেও করোনা মহামারিতে অসহায় অস্বচ্ছল মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিতরণ ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় করোনা সচেতনতামূলক প্রচার করেন তিনি।

এই মানব সেবামূলক কার্যক্রম সম্পর্কে বার্তা বাজার কে তিনি বলেন, আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা জেলা (উত্তর) এর কর্মী হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী দেশরত্ন শেখ হাসিনার অনুপ্রেরণায় এবং এই এলাকার বাসিন্দা হিসেবে দায়িত্ব ও কর্তব্যবোধ থেকে এই কার্যক্রম হাতে নিয়েছি। বিশেষ করে যারা একেবারেই হতদরিদ্র, অসহায় ও অস্বচ্ছল মানুষ যাদের দিন এনে দিন খেতে হয়, এই লকডাউনের মধ্যে যাদের কারো কাছে হাত পাতার মত উপায় নেই, সেই সকল খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।

ছাত্রলীগ নেতা শাহীন চৌধুরী দ্বীপ আরো বলেন, আমি এলাকাবাসীকে করোনা মোকাবেলায় ভয় না পেয়ে আরো সচেতন হওয়ার জন্য আহবান জানাই। সেই সঙ্গে পরিস্থিতি মোকাবেলায় ছাত্রলীগের পাশাপাশি সমাজের বিত্তবান ও স্থানীয় সামর্থবান ব্যক্তিদের দেশের এই ক্রান্তিলগ্নে অসহায় মানুষের পাশে থাকার জন্যও অনুরোধ করছি।

বার্তা বাজার/টি.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর