আলফাডাঙ্গায় দুস্থদের খুঁজে খুঁজে ‘ঈদ উপহার’ দিল ইউএনও

ফরিদপুরের আলফাডাঙ্গায় ১ হাজার জন অসহায় দুস্থদের ঈদ উপহার দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুর রহমান।

শনিবার (২৩ মে ) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার ছয়টি ইউনিয়ন তথা আলফাডাঙ্গা সদর, গোপালপুর, বুড়াইচ, বানা, পাঁচুড়িয়া ও টগরবন্দ ইউনিয়নের বিভিন্ন স্থানে দুস্থদের খুঁজে খুুঁজে এসব ঈদ উপহার বিতরণ করেন তিনি। প্রতি প্যাকেটে ছিলো পোলাও চাউল, সেমাই, চিনি ও গুঁড়াদুধ।

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর বলেন, ঈদে যার যার সামর্থ অনুযায়ী প্রত্যেকের কমবেশি সাহায্য সহযোগিতা করে থাকেন। কিন্ত অনেক ক্ষেত্রে তা প্রকৃত অসহায় ও দরিদ্র মানুষের কাছে পৌঁছায় না। সে কারণেই তিনি নিজে ঘুরে ঘুরে এভাবে এক হাজার জন অসহায় দুস্থদের মাঝে ঈদ উপহার পৌঁছে দেন।

বার্তা বাজার/টি.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর