করোনা ভাইরাসের মহামারীতে কর্মহীন ৩৫ টি পরিবারের মুখে হাসি ফোটাতে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে টিউশনির জমানো টাকা থেকে ঈদ উপহার দিয়েছেন নওঁগা জেলার এক যুবক ।
শনিবার(২৩ মে) নিজ এলাকা নওগাঁ’র ধামইরহাট থানার আগ্রাদ্বিগুন ইউনিয়নের তালান্দার গ্রামে ৩৫ পরিবারে ঈদের উপহার নিজ নিজ বাড়িতে গিয়ে পৌঁছে দেন ঐ যুবক।

ঈদ উপহার হিসেবে প্রত্যেক পরিবারকে সেমাই,চিনি,আটা,তেল এবং গুড়ো দুধের প্যাকেট দেন তিনি । সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, লকডাউন শুরুর কয়েকমাস আগের টিউশনির জমানো ১০ হাজার টাকায় তিনি এই ঈদ উপহারগুলো বিতরণ করেন । নওগাঁর এই যুবক হলেন
তালান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ নাজিম উদ্দিনের ২য় পুত্র মোঃ শাহরিয়ার নাফিজ । তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ।
মানবপ্রেমী শাহরিয়ার নাফিজ বার্তা বাজার কে বলেন, “এই মহামারীতে মানুষের মাঝে আমার সামান্য কিছু জমানো অর্থে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি। সবাই দোয়া করবেন যেন এই ধারাবাহিকতা বজায় রাখতে পারি।”
উল্লেখ্য ,শাহরিয়ার নাফিজ পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস’র বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক হিসেবেও কাজ করছে ।
বার্তা বাজার/টি.সি