পঞ্চগড়ে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়াদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে পঞ্চগড় জেলা জাতীয়তাবাদী যুবদল। শনিবার দুপুরে জেলা শহরের কাঁচামাল আড়ৎ এর মনিরের দোকানের সামনে থেকে পঞ্চগড় সদর উপজেলার ১৭০ জন কর্মহীনের মাঝে এ ঈদ সামগ্রী তুলে দেন জেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক ফেরদৌস ওয়াহিদ রাসেল ও সদস্য সচিব নুরুজ্জামান বাবু।
এ সময় ঈদ সামগ্রী হিসেবে চাল,চিনি,সেমাই,মুড়ি ইত্যাদি বিতরণ করা হয়।
ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজিউর রহমান রাজু, মনিরুজ্জামান মনির, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
এ সময় জেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব নুরুজ্জামান বাবু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের প্রতীক তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ আমরা করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়াদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছি। যাতে করে সকলের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়া যায়।
বার্তা বাজার/পি.বি