সাতক্ষীরায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে দুবাই প্রবাসীর পক্ষে শুকনা খাবার বিতরণ

সুপার সাইক্লোন ঘূর্ণিঝড় আম্ফান ক্ষতিগ্রস্ত সাইক্লোন শেল্টারে আশ্রয় নেয়া সাতক্ষীরার আড়াই হাজার মানুষের মাঝে দুবাই প্রবাসী মাহমুদুল অলম বিবিসির পক্ষ শুকনা খাবার বিতরন করা হয়েছে।

শনিবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী, দাতিনাখালী ও নীলডুমুর সাইক্লোন সেল্টারে আশ্রয় নেওয়া এ সব মানুষের মাঝে শুকনা খাবার বিতরণের উদ্বোধন করেন, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।

এসময় সেখানে উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা ছাত্রলীগ সভাপতি সাগর কুমার মন্ডল, দেবহাটা ছাত্রলীগের সাধারন সম্পাদক এ.এইচ সোহাগ, নলতা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মামুন হোসেন, ভাড়াশিমলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাহস গাজী, মীর সুমন, মিরাজ হাসন, আসিফ প্রমুখ।

বার্তা বাজার/পি.বি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর