সাতক্ষীরায় আম্পানে নিহত দুই পরিবারে বিএনপি’র অর্থ সহায়তা

সুপার সাইক্লোন আম্পানের ছোবলে সাতক্ষীরায় নিহত বাঁকাল গ্রামের শামসুর রহমান ও কামাননগরের করিমননেসার পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে।

শনিবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া এই নগদ টাকা তুলে দেন জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলি ও সদস্য সচিব আবদুল আলিম। এ সময় দলের যুগ্ম আহবায়ক ইউপি চেয়ারম্যান আবদুর রউফ, হাবিবুর রহমান হবি, মোদাচ্ছেরুল হক হুদাসহ বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

তারা বলেন, মানুষের সুখে দুঃখে বিএনপি সব সময়ই জনগনের পাশে থাকবে।

বার্তা বাজার/টি.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর