দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে। দেশে এ পর্যন্ত সাড়ে ৪শ ছাড়িয়েছে মৃতের সংখ্যা। আক্রান্ত ছাড়িয়েছে ৩২ হাজার।
দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৮৭৩ জন। এদিনে মৃত্যু হয়েছে ২০ জনের। দেশে এখন পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ হাজার ৭৮ জনে। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫২ জনে। ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছে ২৯৬ জন। এ পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৮৬ জন।
শনিবার (২৩ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৮৭৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদিনে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে আরও ২৯৬ জন। গত ২৪ ঘণ্টায় মৃত ২০ জনের ১৬ জনই পুরুষ ও বাকী চারজন নারী।
করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও নয় হাজার ৯৭৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে ১০ হাজার ৮৩৪টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো দুই লাখ ৩৪ হাজার ৬৭৫টি।
এর আগে, গতকাল শুক্রবার দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এক হাজার ৬৯৪ জন। মৃত্যু হয়েছে ২৪ জনের।
বার্তাবাজার/এমকে