নওগাঁয় ১৬ বিজিবির উদ্যোগে অসহায় দুঃস্থ দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

নওগাঁয় ১৬ বিজিবির উদ্যোগে অসহায় দুঃস্থ দরিদ্র পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।আজ শনিবার বেলা ১১ টায় নওগাঁ সীমান্ত স্কুল মাঠে এসব ত্রান সামগ্রী বিতরণ করা হয়।

উল্লেখ্য যে, বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ হতে প্রাপ্ত ত্রাণ সামগ্রী নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর ব্যবস্থাপনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলা এবং নওগাঁ জেলার পোরশা ও সাপাহার উপজেলার সীমান্ত এলাকার অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে পর্যায়ক্রমে বিতরণ করা হচ্ছে।

সীমান্তবর্তী এলাকা ছাড়াও নওগাঁ সদরে প্রচুর হতদরিদ্র ও কর্মহীন পরিবার রয়েছে যাদের পাশে দাঁড়ানোর জন্য নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) সিদ্ধান্ত গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় আজ ২৩ মে ২০২০ তারিখ নওগাঁ ব্যাটালিয়নের সীমান্ত পাবলিক স্কুল মাঠে ৫০০ টি অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। উক্ত ত্রাণ বিতরণের সময় নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক, লেঃ কর্ণেল এ কে এম আরিফুল ইসলাম, পিএসসি এবং নওগাঁ ব্যাটালিয়নের উপ অধিনায়ক এ টি এম আহসান হাবীব উপস্থিত ছিলেন।

পর্যায়ক্রমে আরও ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। এ সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে অধিক সতর্কতার সাথে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বার্তা বাজার/সি.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর