লক্ষ্মীপুরে আম্পানে ক্ষতিগ্রস্তদের পাশে রামগতির কোষ্ট গার্ড

লক্ষ্মীপুরের রামগতিতে ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে তিন শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সহায়তা ত্রাণ দিয়েছে কোষ্টগার্ড। শনিবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা গিয়ে অসহায় দুঃস্থ্য গরীবদের ঘরে এসব খাদ্য সামগ্রী পৌছে দেন কোষ্টগার্ড সদস্যরা।

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন রামগতি লক্ষ্মীপুরের উদ্যোগে এসব ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ৩ কেজি ডাল, ২ কেজি ছোলা, ১ প্যাকেট প্যাকেট সুজি ও খাবার স্যালাইন।

এসময় উপস্থিত ছিলেন, রামগতি কন্টিনজেন্ট কমান্ডার মোনায়েম হোসেন পেটি অফিসারসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কোষ্টগার্ড সদস্যরা।

বার্তা বাজার/সি.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর