অসহায় দুস্থদের মাঝে সাংবাদিক মানিক মোল্লার ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ

প্রাণঘাতী করোনাভাইরাসে সারা বিশ্বের মানুষের মধ্যে করোনা নিয়ে চরম আতঙ্ক বিরাজ করছে। করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়েছে অনেক নিন্ম আয়ের মানুষ। প্রাণঘাতী ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে লক ডাউন করা হয়েছে বাংলাদেশকে। আমাদের এই গরিব দেশের খেটে খাওয়া মানুষ গুলো দুর্বিষহ দিন যাপন করছে।

দিন এনে দিনে খায় এমন মানুষ গুলো সরকারের আইন মেনে নিয়ে চলতে এবং নিজেকে সুস্থ রাখতে ঘরে বসে থাকতে হচ্ছে।
এমন পরিস্থিতিতে দেশ জুড়ে নিম্ন আয়ের মানুষ গুলো পড়েছে অনেক বিপাকে। তারা কর্ম বিরতিতে হয়ে গেছে অসহায় ও দিশেহারা। ঠিক এমন এক সংকটময় পরিস্থিতিতে গরিব অসহায় খেটে খাওয়া ও গৃহ বন্দী মানুষ গুলোর মধ্যেতারা সবচেয়ে বিপদে পড়েছেন।

এ সব মানুষের দুর্ভোগ কিছুটা কমাতে শরীয়তপুর পৌরসভা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো: মানিক মোল্লা শনিবার (২৩ মে) সকাল ১০টার সময় তার নিজস্ব তহবিল থেকে সামাজিক দুরত্ব বজায় রেখে একশত পরিবারের মাঝে এই ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন,শরীয়তপুর ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি রোকনুজ্জামান পারভেজ, সেক্রেটারী শহীদুজ্জামান খান, বিশিষ্ট শিক্ষাবিদ বাবু শুশীল চন্দ্র দেবনাথ ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা।

বার্তা বাজার/সি.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর