রামগঞ্জে ভাটরা ইউপিত এমপির ইফতার উপহার বিতরণ

লক্ষ্মীপুরের রামগঞ্জে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে রামগঞ্জ আসনের এমপি ড.আনোয়ার খানের ব্যক্তিগত অর্থায়নে আজ (শনিবার) রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের হীরাপুর, ভাটরা ও দল্টাতে ১২০০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন নেতাকর্মীরা।

এমপির ব্যক্তিগত সহকারী রিয়াজুল হায়দার বাপ্পী,ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন মিঠু, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান ভুট্রোর তত্ত্বাবধানে এসময় ঈদ উপহারসামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন, রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আকম রুহুল আমিন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র বেলাল আহমেদ,মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলি,রামগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক সৈকত মাহমুদ শামছু সহ প্রমুখ।

এমপির ব্যাক্তিগত সহকারী রিয়াজুল হায়দার বাপ্পি বলেন, অনেক জনপ্রতিনিধি নির্বাচন কেন্দ্রীক নানান প্রতিশ্রুতি দিয়েও তা সঠিকভাবে পালন করেন না। কিন্তু রামগঞ্জ আসন থেকে ড. আনোয়ার খান এমপি হওয়ার পর তার প্রতিশ্রুতির চাইতেও বেশি সাহায্য সহযোগিতা করে রামগঞ্জের মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। করোনাভাইরাস মোকাবেলায় তিনি তার নিজ হাসপাতাল রোগিদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। ১৯ দিনে করোনা হাসপাতাল তৈরি করে তা চালু করেছেন।ইতিমধ্যে করোনাভাইরাস সংক্রমণের পর রামগঞ্জে এমপির খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন সেজন্য রামগঞ্জের সর্বস্তরের মানুষ খুশি।

বার্তা বাজার/টি.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর