ঈশ্বরগঞ্জে উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমনের ব্যক্তিগত উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার পৌরসভার ১২৫০ টি পরিবারে ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়।

করোনা ইস্যুতে কমর্হীন অসহায় পরিবারের মানুষের ঈদ উদযাপনের জন্য ব্যক্তিগত উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণের উদ্যোগ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন। শনিবার বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও রহমতগঞ্জ এলাকার একটি মিলের মাঠে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা মো. আবদুস ছাত্তার, থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ।

বার্তা বাজার/টি.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর