চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসিইউতে থাকা নেকাব্বর হোসেন (৪৫) নামে আরেক পুলিশ সদস্য মারা গেছে। তিনি নগরীর হালিশহর এলাকায় বসবাস করতেন।
শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৮ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব বিষয়টি নিশ্চিত করে জানান, “মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক পুলিশ সদস্য মৃত্যুবরণ করেছেন। প্রচণ্ড শ্বাসকষ্ট থাকায় গতকাল শুক্রবার আইসিইতে নেয়া হয়েছিল তাকে। আজ শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।”
করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত তিন পুলিশ সদস্যসহ ৫১ জন মারা গেছে। এদিকে সারা দেশে করোনায় এ নিয়ে মোট ১৩ জন পুলিশ সদস্য মারা গেলেন।
বার্তাবাজার/এমকে