পাবনায় র্যাবের অভিযানে ৪টি অস্ত্র, ৭টি হাতবোমা, ১০রাউন্ড গুলি ও রামদাসহ ৩ জন ডাকাত শনিবার ভোররাতে কে গ্রেফতার করা হয়।
আটককৃত’রা হলেন, পাবনা সদরের দক্ষিণ আটুয়া’র চামড়ার গোডাউন এলাকার মো. মোনয়ারুল এর ছেলে মোঃ সোয়াদ আলম আপেল (৩৩), পশ্চিম সাধুপাড়া মহল্লা’র মৃত মোস্তফা’র ছেলে মো. সুমন (৩২), এবং শহরের পশ্চিম সাধুপাড়া মহল্লা’র মৃত আব্দুস সামাদ এর ছেলে মো. রফিক (২২)।
র্যাব-১২’র পাবনার ভারপ্রাপ্ত কোম্পানাী কমান্ডার মো. আমিনুল কবীর তরফদার জানান, গোপন সংবাদের ভিক্তিতে র্যাবের একটি বিশেষ দল পাবনা সদরের দক্ষিণ আটুয়া’র চামড়ার গোডাউন এলকার অভিযান পরিচালনা করেন। এ সময় গ্রেফতারকৃত আসামীদের নিকট থেকে ০৪টি অস্ত্র, ০৭টি হাতবোমা, ১০রাউন্ড গুলি এবং ০১টি রামদা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা বড় ধরনের ডাকাতি করার জন্য সঙ্গবদ্ধ হচ্ছিল।
আসামীদের বিরুদ্ধে পাবনা সদর থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বার্তা বাজার/সি.কে